1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে কোরবানির জন্য প্রস্তুত পোঁনে দুই লাখ পশু

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ৩০ মে ২০২৫ ইং ০৫:০০ পিএম.
ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের খামারিরা। সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে ও দেশীয় পদ্ধতিতে গরু লালনপালন এবং মোটাতাজা করেছে জেলার খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত তারা। গরু-মহিষসহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হয়েছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।
ঈদুল আযহার কোরবানির জন্য চলতি বছর কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও তত্ত্বাবধানে ৫ শতাধিক ছোট -বড় খামারে গরু ১লাখ ৩০হাজার ৭শ ৪২ আর ছাগর ১লাখ ৫৫হাজার গরু, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলায় এ বছর কোরবানির জন্য চাহিদা রয়েছে ১লাখ ৭২ হাজার হাজার পশু । উদ্বৃত্ত থাকবে ৫৭ হাজার পশু। বর্তমান বাজারে পশু খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রয় করছে খামারিরা। যদি কম দামে বিক্রয় করে তাহলে লোকসান গুণতে হবে, হারাতে হবে পুঁজিও। আবার পশুর খামারে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। দিন-রাত পরিচর্যা করে কোরবানির পশুর হাটে পশুগুলি তুলতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারাও। কোনো ক্ষতিকর ও ভেজাল খাদ্য ছাড়া দেশীয় পদ্ধতিতে খাবার খাইয়ে গরু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হচ্ছে।
এছাড়াও কোরবানির পশু বেচা-কেনার জন্য এ বছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে ২৯ টি পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে।
খামারের এক শ্রমিকরা জানান, আমাদের খামারে গরু-ছাগল রোগমুক্ত। মানুষের শরীরে যাতে কোন ক্ষতি না হয় সেই সব খাবার গরু-ছাগলকে আমরা দেই। প্রতিনিয়ত ঘাস, ভুট্টা, খড়সহ ন্যাচারাল খাবার দেই। এভাবেই আমরা প্রতি কোরবানি ঈদের জন্য গরু প্রস্তুত করে থাকি।
খামারের ম্যানেজার বাবলু মিয়া জানান, আমাদের ফার্মে একশর মত গরু আছে। তার মধ্যে ৪০টি গরু কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছি। লাইভ ওয়েটে আমরা গরু ও ছাগল বিক্রি করি। প্রতিকেজি গরু ৪শ৫০টাকা। আর ছাগল ৫শ৭০টাকা কেজি দরে বিক্রি করি। হাওয়াই এর চেয়ে লাইফ ওয়েটে কিনলে ক্রেতা অনেক লাভবান হবে।
খামারি মো. আনন্দ ও জাহাঙ্গীর জানান, তাদের খামারে গরু, ছাগল রয়েছে। এ ছাড়া কয়েকশ হাঁস ও মুরগী ও কবুতর আছে। আমরা গরু ছাগল পর্যায়ক্রমে পালন করে আসছি। এবং বিক্রি করছি। কোরবানি ঈদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ববধায়নে এইসব গরু ও ছাগল লালন পালন করেছি। এবং লাইট ওয়েটের মাধ্যমে বিক্রি করছি।
কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, এ বছর কোরবানির জন্য প্রস্তুত ১লাখ ৩০হাজার ৭শত ৪২ আর ছাগল ১ লাখ ৫৫ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। এবার জেলার চাহিদা রয়েছে ১লাখ ৭২ হাজার। যা চাহিদা পূরণ করে অন্য জেলায় চলে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ