1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

বন্যা কড়া নাড়ছে তিস্তা অববাহিকার ৫ জেলায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ২৮ মে ২০২৫ ইং ০৭:০০ পিএম.
উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় পানির সমতল কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে তিস্তা অববাহিকার পাঁচ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বুধবার (২৮ মে) পাউবো কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তায় এই পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।
বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে রংপুর বিভাগের নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা নদীর কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
বুধবার দেওয়া প্রতিবেদনে পাউবো কুড়িগ্রাম জানায়, এদিন দুপুর ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে হ্রাসমান ছিল এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকলেও একদিন পর বাড়তে পারে। পরবর্তী চার দিন নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই নদের প্রবাহ বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তিস্তা তীরে ভাঙন ঝুঁকি রোধে আমাদের কাজ চলমান রয়েছে। রাজারহাটের তিস্তা তীরবর্তী ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে কাজ করতে চাহিদা পাঠানো হয়েছে।’
সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. নুসরাত সুলতানার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ