1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

সীমান্তে দেশের আকাশে ড্রোন দিয়ে বিএসএফের নজরদারি

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ২৮ মে ২০২৫ ইং ১২:১২ এএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে তিনটি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৭ মে) রাত ১০টা ৪৩ মিনিটে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের সাহেবের আলগা বিওপি এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখতে পান। এর আগে, রাত সাড়ে ৮টায় ওই এলাকায় ভারতের ড্রোন উড়ছিল, পরে ড্রোনগুলো কয়েকবার চক্কর দিয়ে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে চলে যায়।
ড্রোন উড়ানোর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের আন্তর্জাতিক ১০৫২ নং পিলার এলাকা অতিক্রম করে রাত ১০টা ৪৩ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১ কিলোমিটার ভিতরে সাহেবের আলগা ও ডিগ্রিরচর এলাকার আকাশে ভারতের ৩টি ড্রোন সারিবদ্ধভাবে প্রায় ৫ মিনিট উড়ছিল। এরপর সেগুলো সীমান্তবর্তী ভারতের শিশুমারা বিওপিতে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে রাত সাড়ে ৮টায় তিনটি ড্রোন বাংলাদেশের আকাশে উড়ছিল।
এ ছাড়া ইউপি সদস্য হাবিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের ভেতরে ভারতের তিনটি ড্রোন উড়ছিল। লোকজন আমাকে মোবাইলে জানিয়েছে। পরে বিজিবি কর্তৃপক্ষকে ফোন দিলেও তারা রিসিভ করেননি। তবে সীমান্তে ড্রোন উড়লেও পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুঠোফোনে জানান, সীমান্তে ভারতের ড্রোন উড়ছিল কিনা, আমরা তা জানি না। আমরা বর্তমানে সীমান্তে টহলে আছি।
এর আগে মঙ্গলবার (২৭ মে) রৌমারী সীমান্তের বড়াইবাড়ী সীমান্তে সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়েছে ভারতের মানকারচর থানাধীন এলাকার কাকড়িপাড়া সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এদিকে এর আগে ভোরে ভারতীয় আসাম রাজ্যের উত্তর আসামের মুসলিম পাঁচ নারী ও ৯ পুরুষসহ ১৪ নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেছিল বিএসএফ।
এ ঘটনায় সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুশইন হওয়া ১৪ নাগরিককে বড়াইবাড়ী ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানান ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ