1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

মায়ের কোলে ঠাঁই পেলো কুড়িয়ে পাওয়া সেই নবজাতক

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে.............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৪ মে ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া আটদিন বয়সী কন্যা শিশুর বাবা-মায়ের পরিচয় মিলেছে। শিশুটি নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকশির খামার এলাকার জাহানারা বেগম ও নুর মোহাম্মদ দম্পতির সন্তান।
শনিবার (২৪ মে) দুপুরে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, দুদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা সদরের বাসিন্দা মিলন মিয়ার বাড়ির বাথরুমের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বিষয়টি থানায় জানালে পুলিশ একটি সাধারণ ডায়েরি করে। এরপর শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারকারী মিলন মিয়ার স্ত্রী আসমাউল হুসনা ও শিশুর মা জাহানারা বেগম সম্পর্কে খালাতো বোন। ১৭ মে সিজারের মাধ্যমে জাহানারা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন। ওই গৃহবধূর স্বামী নুর মোহাম্মদ মানসিক ভারসাম্যহীন হওয়ায় শুক্রবার সকালে সবার অজান্তে ঘর থেকে শিশুটিকে নিয়ে ভূরুঙ্গামারীর মিলন মিয়ার বাড়ির পাশে গোপনে রেখে চলে যান।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশু সুস্থ আছে এবং তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। দুদিন চিকিৎসা শেষে শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ