1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে...........

মাহিদুল ইসলাম ফারহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি সম্ভাবনাময় এলাকা। সঠিক প্রশিক্ষণ ও কর্মপন্থা অনুসরণ করলে এক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব। তাই হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে (১৮-২২ মে) ৫ দিনব্যাপী ‘নতুন ব্যবসায় সৃষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে চেম্বারের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি একথা বলেন। প্রধান অতিথি আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জ জেলার অনানুষ্ঠানিক ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারনা দেন। তিনি এ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন ব্যবসা তৈরীতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ওয়েব রাজশাহী’র চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসা. নাজনীন ফাতেমা জিনিয়া, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, সদস্য মানিক আলী, উদ্যোক্তা শারমিন আক্তার, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শামীমা আক্তার ও প্রশিক্ষক আমিনুল ইসলাম।

এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শামীমা আক্তার বলেন, শেখার কোন শেষ নেই। ক্রমবর্ধমান বাজারে নিজের পণ্যকে এগিয়ে রাখতে মান উন্নয়ন জরুরী। এসএমই ফাউন্ডেশন এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ