1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

নদ-নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত কুড়িগ্রামের নিচু চর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ইং ১০:০১ এএম.
উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ছোট-বড় সবকটি নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজারহাট ও উলিপুর এলাকায় তিস্তার পানি অনেক বেশি বেড়েছে। এতে তিস্তার নিচু চরাঞ্চল প্লাবিত হয়ে সেখানে চাষ করা পেঁয়াজ, বাদাম ও কাউনের ফসল পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অনেকেই পরিপক্ক ধান ও বাদাম জমি থেকে কেটে নেওয়ার চেষ্টা করছেন, তবে পানি না কমায় ফসল রক্ষায় জোর আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, উজানের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিন কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানির স্তর আরও বাড়তে পারে। তবে পানি বিপদসীমা অতিক্রম না করায় জেলায় বন্যা পরিস্থিতির সম্ভাবনা আপাতত নেই।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে এসব অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানানো হয়।
এদিকে, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলো ও উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের তিস্তার চর তিন দিন ধরে প্লাবিত। এসব চরে পেঁয়াজ, বাদাম ও কাউনের খেত পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, তলিয়ে যাওয়া এসব জমিতে ফসল তুলতে না পারলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ