1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

ব্রহ্মপুত্র ও দুধকুমারের ভাঙন রোধে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে.............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১৬ মে ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ ইউনিয়নের কয়েকশত অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন, ভাঙন কবলিত এলাকার কৃষক হাকিমুদ্দিন ফকির, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, ৪ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সদস্য জলিল মন্ডল, স্থানীয় বিএনপি নেতা আরিফ মন্ডল, ডা. আমজাদ আলী, আরিফ মন্ডল, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আবদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুই বছর ধরে দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙনে ইউনিয়নের বালাডোবা, রসুলপুর, সরকার পাড়া, উত্তর বালাডোবা, মশালের চর, ব্যাপারী পাড়া এলাকার অন্তত এক হাজার বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনে নদী গর্ভে চলে গেছে তিন শতাধিক ফসলি জমিসহ গ্রামীণ সড়ক।
তারা বলেন, ভাঙনের হুমকীতে রয়েছে ইউনিয়নের রসুলপুর মারকাজ জামে মসজিদ, রসুলপুর আলহাজ্ব রোস্তম আলী নূরানি হাফেজিয়া মাদ্রাসা, রসুলপুর ঈদগাহ মাঠ, বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুদির কুটি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, মোল্লারহাট বাজারসহ কড্ডার মোড় এলাকা।
এসব ভাঙন ঠেকাতে আহ্বান জানিয়ে তারা আরও বলেন, ভাঙনরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে ইউনিয়নটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রাসহ ভাঙনে ক্ষতিগ্রস্তরা।
এ সময় তারা ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ