1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

পরকীয়ার অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ক্লোজড

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কু‌ড়িগ্রাম জেলার রৌমারী থানার এক পুলিশ সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। এ অ‌ভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
অ‌ভিযুক্ত পু‌লিশ সদস্যের নাম মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে কু‌ড়িগ্রাম পু‌লিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন পরকীয়া করা নারীর স্বামী। অভিযোগ সূত্রে জানা গেছে, আট বছর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের ওই যুবকের বিয়ে হয়। স্ত্রীর বাড়ি রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামে। বিয়ের পর থেকে ওই যুবক রৌমারীতে ভাড়া বাসায় বসবাস ক‌রে আসছেন। তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে। ওই যুবক রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি বড়শি দিয়ে নদীতে মাছ ধরতেন।
মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে ওই যুবকের পরিচয় হয়। একপর্যায় তাদের ম‌ধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গাঢ় হওয়ায় ওই যুবকের বা‌ড়িতে যাতায়াত ছিল কনস্টেবল মোস্তা‌ফিজুর রহমানের। পরে ওই যুবকের স্ত্রীর সঙ্গে কনস্টেবলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়‌টি বুঝতে পেরে ভুক্ত‌ভোগী স্বামী রৌমারী থানায় ‌অ‌ভি‌যোগ ক‌রেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, মৌ‌খিক অ‌ভিযোগের ভি‌ত্তিতে কনস্টেবল মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করে পু‌লিশ লাইনসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। লি‌খিত অ‌ভিযোগ পেলে তদন্ত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ