1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

মহাসড়কে অবৈধ যান ট্রাক্টরের চাপায় ঝড়লো তাজা ২ স্কুলছাত্রের প্রাণ

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রোববার, ০৯ মার্চ ২০২৫ ইং ০৪:০০ পিএম.
কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিক্ষার্থী হলেন- প্লাবন আহমেদ এবং সাইফুল ইসলাম সৌরভ।
প্লাবন উলিপুরের পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের বকিয়ত উল্লাহ-পারভীন বেগম দম্পতির ছেলে। সৌরভ একই গ্রামের বক্কর মিয়া-ছকিনা বেগম দম্পতির ছেলে। তারা দুজন সহপাঠী ও বন্ধু। এ বছর কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে প্লাবন ও সৌরভ মোটরসাইকেলে করে চিলমারী থেকে নিজ গ্রামে ফিরছিলেন। এ সময় নিরাশিরপাথার নামক স্থানে কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে বিপরীত দিকে থেকে আসা মাটি পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সৌরভ। গুরুতর আহত প্লাবনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও প্রাণ হারান। ট্রাক্টরটি নিয়ে ঘাতক চালক দ্রুত স্থান ত্যাগ করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, ‘ট্রাক্টরসহ চালক পালিয়ে গেছে। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এক প্রশ্নের জবাবে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আবারও তৎপরতা বাড়ানো হবে।’
অবৈধ ট্রাক্টর চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি এম কুদরত-এ-খুদা বলেন, ‘সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, খুব শিগগির দৃশ্যমান পরিবর্তন আসবে। এ ছাড়াও উঠতি বয়সী ছেলেদের যাতে মোটরসাইকেল দেওয়া না হয় সেজন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ