1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম

  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ ইং ১০:০১ পিএম.
কুড়িগ্রামে শীতকালীন সবজিতে বাজার সয়লাব হয়েছে। বাজারে সবজির আমদানি বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চল্লিশ টাকার সবজি ক্রয় করলে বাজার ব্যাগভর্তি হয়।
রোববার ( ২৯ ডিসেম্বর ) বিকেলে সরেজমিনে দেখা যায়, শীতকালীন সবজি পুরাপুরি নামায় গত এক সপ্তাহের চেয়ে আজ অনেক কমদামে বিক্রি হচ্ছে। ফলে সাধারণ ভোক্তারা কিছুটা হাফ ছেড়ে স্বস্তির নিস্বাস ফেলছে। সেই সাথে বাজারগুলোতে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, করলা, শিম, বেগুন, লাউ, নতুন পাতা পেঁয়াজ বাজার ভরে যাওয়ায় প্রায় অর্ধেক দাম কমেছে। এই জেলার সবজি পাইকার কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
কুড়িগ্রাম পৌর জিয়া বাজারের পাইকারি ব্যবসায়ী মো. রফিক বলেন, গত কয়েকদিন ধরে আলুসহ সব সবজির দাম কমতে শুরু করেছে।
একই বাজারের ব্যবসায়ী বাবুল হোসেন জানান, বর্তমান শীতের সবজিতে বাজার ভরে গেছে।সবধরণের সবজি বাজারে আসতে শুরু করায় দাম অনেকটা কমেছে। উৎপাদন ও সরবরাহ বাড়ায় খুচরা মূল্যে সিম ২০টাকা, মূলা ১০টাকা, বেগুন ১০ টাকা, নতুন আলু ৫০টাকা, ফুলকপি ১০টাকা, পাতা কপি ১০টাকা, লাউ প্রতি পিচ ৩০টাকা, কাঁচামরিচ ৩০-৩৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পৌর বাজারে সবজি কিনতে আসা মজিদুল ইসলাম বলেন,এখন শীতকাল সবজির মৌসুম তাই চল্লিশ টাকার সবজি কিনলে বাজার ব্যাগ ভর্তি হয়।আমরা নিম্ন আয়ের মানুষরা কিছুটা স্বস্তি পেয়েছি।
এদিকে জেলা প্রশাসন বাজারদর সহনশীল রাখতে মনিটরিং করেছে। যেকোনও অজুহাতে যাতে কেউ যে কোন পণ্যের দর ঊর্ধ্বমুখী না নেয় সেজন্য জেলা প্রশাসন তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ