1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে উদ্ধার বিপন্ন প্রজাতির শকুন, পরে অবমুক্ত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে................
উদ্ধার বিপন্ন প্রজাতির শকুন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ইং ০৬:৫৯ পিএম.
কুড়িগ্রামের রৌমারীতে বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে। পরে স্থানীয়রা শকুনটিকে বনে অবমুক্ত করে দেয়।
গতকাল বুধবার বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি উড়ে আসে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেল বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মোঃ মাছুম আলীর টিনের চালে অবস্থান নেন। পরে মাছুম আলীসহ দু তিনজন যুবক শকুনটি ধরে পায়ে দড়ি বেধে আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।
মাছুম আলী বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।
শকুন
বন্যপ্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন, দূর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে অবমুক্ত করার কথা বলা হয়েছে।
তিনি আরো বলেন, শীতকালীন সময় আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পরযায়ী পাখির দেখা মেলে। এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ