1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ডিজেল পাচার কালে আটক ২

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ইং ০৬:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে ডিজেল পাচারের সময় একটি নৌকাসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ তাদের আটক করে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এমন সংবাদের প্রেক্ষিতে ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপির একটি টহলদল সীমান্ত হতে ২ কিমি বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নৌকাযোগে অবস্থান করে।
পরে দুপুর ১২টার দিকে বিজিবি একটি টহলদল দুজন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে তাদের থামানোর সংকেত দেয়। তারা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল নৌকাসহ তাদের আটক করে। পরে নৌকাটি তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৩৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করে। জব্দকৃত ডিজেল ও নৌকার সিজারমূল্য ১০ লাখ ১২ হাজার ৮৮০ টাকা।
আটককৃত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের মো. শমসের আলীর ছেলে মো. মনির হোসেন (৩২) এবং কুড়িগ্রামের কচাকাটা থানার কামারচর গ্রামের মো. আলমাস আলীর ছেলে মো. রুবেল হোসেন (২৬)। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কুড়িগ্রাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ