1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে বাসদের লাল পতাকা মিছিল ও জনসমাবেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ইং ০৯:০০ পিএম.
কুড়িগ্রামে বাসদের উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসদের ৪৪ তম ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর, বুধবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
শুরুতে শহীদ মিনার চত্বর থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে ‘সব হাতে কাজ চাই মর্যাদাপূর্ণ জীবন চাই’ আহ্বান জানানো হয়।
কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমরেড ফুলবর রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এড. সামছুল হক সরকার, বাসদ নেতা জাহঙ্গীর আলম,সাঈদ আকতার আমীন, দুলাল বোস, রোস্তম আলী বি এস, সিপিবি নেতা আক্তারুল ইসলাম রাজু প্রমুখ।
বক্তারা গণঅভ্যুত্থানের চেতনায় শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াই বেগবান করার আহ্বান জানিয়ে বিভিন্ন দাবি তুলে বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ