1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে পিলখানা হত্যা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ইং ১০:০১ পিএম.
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি, এবং চাকরিচ্যুত সকল সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ মানববন্ধন করেছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে বিদ্রোহের নামে ১৮ হাজার ৫১৯ জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। তারা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
বিডিআর সদস্য আখের আলী বলেন, “আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকরিচ্যুত হয়েছি। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে আছেন। তাদের নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক।”
হোসেন আরা হ্যাপি জানান, “আমার বাবা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত না থেকেও দীর্ঘ ৩ বছর কারাগারে ছিলেন। পরে তিনি মৃত্যুবরণ করেন। বাবার ওপর কত কষ্ট এবং সামাজিকভাবে হেয় হওয়ার প্রভাব দেখেছি। আমি চাই, আমার বাবার মতো আর কোনো বিডিআর সদস্য বিনা অপরাধে সাজা ভোগ না করুক। তাদের সকলের চাকরি ফিরে দেওয়া হোক।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. আখের আলী, মো. নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী এবং বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ