1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

আইনজীবী নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচী

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে..........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকন নামক সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচী করেছেন আইনজীবীরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ২টায় সাধারণ আইনজীবীবৃন্দের ব্যানারে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচি থেকে আলিফ হত্যার সঠিক বিচারের দাবি জানান আইনজীবীরা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ইসকন নামক সন্ত্রাসীরা। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। তাই এ ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
বক্তারা বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারীরা যতই ক্ষমতাশালী হোক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।
এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ এর সভাপতিত্বে ও এ্যাড. শফিক এনায়েতুল্লাহ এর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সোলাইমান বিশু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. মোঃ রবিউল হক দোলন, বারের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সেন্টু, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এ্যাড. ময়েজউদ্দিন, এসিস্টেন্ট পিপি এ্যাড. জহির রহমান জনি, এসিস্টেন্ট পিপি এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. আকরামুল ইসলাম আকরাম, এ্যাড. গোলাম মোস্তফা, এ্যাড. রমজান আলি হিরো, এ্যাড. রাসেল আহমেদ রনি, এ্যাড. আশিক ইকবাল সুজন, এ্যাড. ইসাহাকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ