1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

৩১ দফা বাস্তবায়নে কেন্দ্রীয় বিএনপি নেতার লিফলেট বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ইং ১২:০১ এএম.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উলিপুরে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উলিপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ও মঈন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম প্রমুখ।
এসময় আব্দুল খালেক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রূপরেখা হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “ভারতে পতিত স্বৈরাচারী ও সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে থেমে গেলে চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।”
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন, খুন-গুম, ধর্ষণের মাধ্যমে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ