1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

ভূমি অফিসের নথি পুড়লো চোরের সিগারেটের আগুনে, ২ চোর গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ২৭ অক্টোবর ২০২৪ ইং ০৫:৫৯ পিএম.
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি অফিসে আগুন লেগে অফিসে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। রবিবার (২৭ অক্টোবর ) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও তাতে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই যুবক হলেন– বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তারা রবিবার ভোর রাতে ভূমি অফিসের দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি অফিসে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি অফিসের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেফতার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, রবিবার ভোর রাতে ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায় আরিফ ও বাবু। এ সময় তারা অফিসের ভেতর ধূমপান করে। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অফিসের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ড অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কিনা এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে পাম্পমোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’ আগুনে ১২টি রেজিস্টার-২ বই, ও একটি রেজিস্টার-১২ বই পুড়ে গেছে। এ ছাড়াও বেশকিছু নামজারী নথি পুড়ে গেছে বলেও জানান ইউএনও।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দুপুরে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি বলেন, ‘ভূমি অফিসের এক কর্মচারী বাদী হয়ে গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়াও থানার উপ-পরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ