1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

ভটভটি উল্টে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরু ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ২০ অক্টোবর ২০২৪ ইং ১১:৫৯ এএম.
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুবাহী ভটভটি উল্টে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে ফুলবাড়ী-বড়বাড়ী সড়কের টিকটিকির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম (৫০) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মোঘল মিয়া (৪৫), রইস উদ্দিন (৫০) ও সেলিম মিয়া (৩৫)।
নিহতের স্বজন জলিল পারভেজ বলেন, রোববার সকালে শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা ভটভটিতে গরু নিয়ে বিক্রির জন্য লালমনিরহাটের বড়বাড়ি হাটের উদ্দেশ্যে রওয়ানা হন। ভটভটিটি টিকটিকির হাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ভেঙে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
ফুলবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ