1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

রমনা স্টেশনে আবারো বাজছে পার্বতীপুর-চিলমারী ট্রেনের হুইসেল

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ইং ০৩:০০ পিএম.
দীর্ঘ ৫ বছর পর পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় খুশি এ অঞ্চলের মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর থেকে বাজবে এ ট্রেনটির হুইসেল।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।
জানা যায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটের কারণ দেখিয়ে এই পথে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।
তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হলেও ট্রেনটির সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর ট্রেনটি চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।
রমনা স্টেশন এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম বলেন, ‘দীর্ঘ সাড়ে ৪-৫ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা অত্যন্ত খুশি।’
কলেজ শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘চিলমারী থেকে কুড়িগ্রাম শহরে প্রতিদিন কলেজ যেতে-আসতে আমাকে ১৬০ টাকা গুনতে হয়। লোকাল ট্রেনটি চালু হলে আমাদের মতো শিক্ষার্থীদের সব থেকে উপকার হবে।’
স্বর্ণের মূল্য রেকর্ড উচ্চতায়স্বর্ণের মূল্য রেকর্ড উচ্চতায়
রেলওয়ে কর্তৃপক্ষ জানায় , রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পাবর্তীপুর ষ্টেশন থেকে ভোর ৫টা ৩০মি. ছেড়ে কুড়িগ্রামের চিলমারীর রমনা ষ্টেশনে পৌঁছবে সকাল ১০টায়। অন্যদিকে,চিলমারীর রমনা ষ্টেশন থেকে সকাল ১০টা ২০মি. ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে বিকাল ৩টা ২০ মিনিটে।
এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর তারিখ থেকে পার্বতীপুর-রমনা রেলপথে রমনা লোকাল ট্রেনটির হুইসেল বাজবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ