1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকা সহ আটক দুই জন

  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
ছবি লোড হচ্ছে.............
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি:-
সীমান্তে ১৪ অক্টোবর ২০২৪ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোগলাউড়ি এলাকা দিয়ে নৌকাযোগে চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ প্রেক্ষিতে টহলদল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করার সময় অদ্য ১৪ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যা ০৭টা ১০ মিনিটে ০২ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে টহলদল নৌকাটি তাদের হেফাজতে নিয়ে তল্লাশী করতঃ ১৫৮০ প্যাকেট অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় পাতার বিড়ি খুঁজে পেয়ে নৌকায় থাকা ব্যক্তি মোঃ নাদিম আলী (২৩), পিতা-মোঃ হারেজ আলী ও মোঃ শাওন আলী (২২), পিতা-মোঃ খাইরুল ইসলাম, উভয়ের গ্রাম-চরপাকা, পোষ্ট-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। আটককৃত ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকাসহ আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ