1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রাম পাউবো কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ইং ০৭:৩০ পিএম.
তিস্তার ভাঙ্গনরোধে ব্যবস্থা না নেওয়ায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বদলির দাবিতে মানববন্ধন করেছে তিস্তাপাড়ের মানুষ।
১৪ অক্টোবর, সোমবার দুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে এসে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে অংশ নেন তিস্তার ভাঙন কবলিত এলাকার শত শত ভুক্তভোগী মানুষ।
এ সময় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আজিজার রহমান, মো: মিন্টু মিয়াসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান কুড়িগ্রামে যোগদানের পর থেকে তিস্তার ভাঙন রোধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং ভাঙন এলাকা থেকে ফোন দিলে তিনি বিরক্ত বোধ করেন। এমন পরিস্থিতিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ারডাঙ্গা, বিদ্যানন্দসহ পার্শ্ববর্তী অনেক ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে যায়।
অথচ পূর্বের নির্বাহী প্রকৌশলীগণ জরুরি ভিত্তিতে কাজ করে তিস্তার ভাঙন ঠেকানোর কাজ করে তাদের ঘর-বাড়ি রক্ষা করেছিল। এ অবস্থায় বর্তমান নির্বাহী প্রকৌশলীকে বদলি করে একজন দক্ষ নির্বাহী প্রকৌশলীকে নিয়োগ দেয়ার দাবি জানান তারা। এ সময় তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মানব বন্ধনকারীরা।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, এ মৌসুমে তিস্তার ভাঙন রোধে ৭-৮টি স্পটে আমরা কাজ করেছি। তবে কিছু স্থানে ভাঙন আছে, সেখানেও টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ