1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

আমদানি রপ্তানি শুরু হয়েছে ছয়দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে

  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি:-
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ৪ দফা দাবি নিয়ে পানামার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। পানামা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমন্বয় করেছেন। এতে আমরা খুশি। আজ থেকে স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে ডিসির সম্মেলন কক্ষে পানামার সঙ্গে বৈঠক হয়। পানামা কর্তৃপক্ষ পাথরের ট্রাকে মাশুলের পরিমাণ কমিয়েছে। আগে একটি ৫৫ টন পাথরের ট্রাকে মাশুল দিতে হত প্রায় সাড়ে সাত হাজার টাকা। এখন তা নেমে আসবে সাড়ে ৪ হাজার টাকায়। সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। আমদানি রপ্তানিকারকের সঙ্গে সমন্বয় হয়েছে। স্থলবন্দরের কার্যক্রম শুরু। এর আগে ৪ দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ