1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে.............
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি;-
ভোলাহাট উপজেলার খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্ণিং কমিটির সাবেক সভাপতি কায়সার আহমেদ কচির নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সকাল  ১১ টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে বিগত সরকারের আমলে থাকা গভর্ণিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী (পিএ) কায়সার আহমেদ কচির দূর্নীতি ও অপকর্মের বিষয়ে বক্তারা বলেন, একটি ইসলামিক প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন কায়সার আহমেদ কচি। বিগত সরকারের আমলে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য আসা বিশাল পরিমান অর্থ লোপাট ও নিয়োগ বানিজ্য করে মাদ্রাসার উন্নয়নতো দূরের কথা নিজের উন্নয়নে ন্যস্ত করেছেন। আর তাই তার হেফাজতে থাকা মাদ্রাসার সমুদয় অর্থ ফেরতসহ তার কঠোর শাস্তি দাবী করেন এলাকাবাসী।
মানববন্ধনে মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের খালেআলমপুর ওয়ার্ডের মেম্বার  আব্দুর রাকিব  গ্রামবাসীর পক্ষে  রহমতুল্লাহ, বিলুপ্ত কমিটির সদস্য মিজানুর রহমান, নূর আলম, বিশিষ্ট ব্যবসায়ী জমশেদ আলী, সাবেক ইউপি সদস্য ঈমানুর রহমান প্রমুখ।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধন শেষে মাদ্রাসা গেট থেকে একটি বিশাল মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ