1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে............
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি:-
গোমস্তাপুরে ডাকবাংলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মু. জিয়াউর রহমান।
১৪ জুলাই (রবিবার) বিকেল ৪ টায় ২০২৩-২০২৪ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় “স্মার্ট কৃষি- স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল হোসেন আলিম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম  প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ