1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

নদীতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে........
মোঃ তাওরাত, বরগুনা প্রতিনিধি:
বরগুনার পায়রা নদীর তীরে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। ধারণা করা হচ্ছে এটি গভীর সমুদ্রের তিমি।
সোমবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার বালিয়াতলী ইউপির ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন মৃত তিমি দেখতে পান স্থানীয়রা।
বনবিভাগের বরগুনা সদর বিট কর্মকর্তা মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃধা জানান, রোববার (৩০ জুন) রাতে জোয়ারের পানিতে মৃত তিমি ভেসে এসে আটকে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।
ইউপি সদস্য ইউনুস আরও বলেন, মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি রয়েছে। এ নিয়ে এলাকায় উৎসুক জনতা বৃষ্টি উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, বিশেষ কোনো কারণ ছাড়া সাধারণত কখনো উপকূলে তিমি আসে না। ধারণা করা হচ্ছে এটি গভীর সমুদ্রের তিমি। মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের এলাকা দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং বাকি অবশিষ্ট অংশ মাটিতে পুঁতে ফেলা সম্ভব।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিস্তারিত তথ্যের জন্য ঘটনাস্থলে বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ পাঠানো হয়েছে।
বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি মৃত তিমি পাওয়া গেছে। কী কারণে তিমিটি মারা গেছে সঠিক ভাবে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে তাই গর্ত করে এটিকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ