1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া

২ কেজি হেরোইনসহ মাদক সম্রাট কবিরকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৩ জুলাই ২০২৪ তারিখ সকাল-০৫.৪৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যচর রুবেলপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ কবির (৩০), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-মধ্যচর রুবেলপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে এবং আলামত হেরোইন – ০২ কেজি, মোবাইল- ০২টি, সীম -০২ টি, নগদ= ৫৩,০০০/- টাকা উদ্ধার করে।
 র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যচর রুবেলপাড়া গ্রামস্থ সীমান্তবর্তী দূর্গম পদ্মার চরে ০১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে একটি চৌকস আভিযানিক দল গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ীর ভিতরে থাকা খড়ের স্তূপের নীচে মাটির ০২ ফিট গভীরে পোতানো অবস্থায় ০২ কেজি অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করে।
ধৃত আসামী পেশায় ট্রাক্টর চালায় এবং কৃষি কাজ করে। উক্ত পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিত। সে দীর্ঘদিন যাবত ট্রাক্টর চালানোর আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।
 উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ