1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

মাদ্রাসার শ্রেনি কক্ষে গাঁজা সেবনের অভিযোগে ২ কর্মচারী বরখাস্ত

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৯ জুন ২০২৯ ইং ০৯:৫৯ পিএম.
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসার কক্ষে প্রকাশ‍্যে গাঁজা সেবনের অভিযোগে ২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন মোঃ ইব্রাহিম (নৈশ প্রহরি) ও মোঃ আজিজুল হক (পরিচ্ছন্ন কর্মী)।
মাদ্রাসার সুপার শামছুল আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই কর্মচারী।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২৬ জুন মাদ্রাসার শ্রেনি কক্ষে অভিযুক্ত ওই দুই কর্মচারীকে গাঁজা সেবন করতে দেখে এলাকাবাসী। পরে বিষয়টি মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটিকে জানালে তারা ঘটনার প্রাথমিক সত‍্যতা পেয়ে ওই দুই কর্মচারীকে ২৭.০৬.২৪ তারিখে সাময়িক বরখাস্ত করেন।
এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মচারী ইব্রাহিম ও আজিজুল গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করে জানান, আমাদেরকে সম্পূর্ণ অন‍্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেদিন শ্রেণি কক্ষে কোন প্রকার গাঁজা সেবনের ঘটনা ঘটেনি। এমনকি সাময়িক বরখাস্তের আগে নিয়ম অনুযায়ী আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা থাকলেও সেটা না করে সরাসরি সাময়িক বরখাস্ত করেছেন যা সম্পূর্ণ বিধি বহির্ভূত।
অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধির ও পরিচালনা পরিষদের সদস‍্য আব্দুল খালেক জানান, একটি গোয়েন্দা সংস্থার একজন সদস্যের অভিযোগের ভীত্তিতে আমরা বসে ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।
মাদ্রাসা প্রধান (সুপার) শামছুল আলম জানান, এলাকাবাসীর অভিযোগের প্রাথমিক সত‍্যতা পাওয়ার পর ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং ১ মাসের মধ্যে এর উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, এবিষয়ে কোন অফিসিয়ালি চিঠি হাতে পাইনি। খোঁজ খবর নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ