1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ৪ দিনের শিশুকে বাইরে রেখে এইচএসসি দিলো মা

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ৩০ জুন ২০২৪ ইং ০৯:৫৯ পিএম.
কুড়িগ্রামের চিলমারীতে ৪ দিন বয়সের দুধের শিশুকে বাইরে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এক শিক্ষার্থী। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার থানাহাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ঢুকতেই এমন দৃশ্য চোখে পড়ে।
এখানে নবজাতক কেন জানতে চাইলে শিশুকে কোলে নিয়ে অপেক্ষারত এক নারী বলেন, ওর মা পরীক্ষা দিচ্ছে।
জানা গেছে, আশা মনি নামের এক এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীর বাড়ি উপজেলার রমনা ইউনিয়নের ভরটপাড়া এলাকায়। গত ২ বছর আগে একই উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকার পারভেজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। পরীক্ষা শুরুর ৪ দিন আগে অর্থাৎ গত বুধবার রাতে আশা মনি পুত্র সন্তানের মা হয়। এরপর ৪ দিনের মাথায় এইচএসসি (বিএমটি) পরীক্ষায় অংশ নেন তিনি। উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি (বিএমটি) ১ম বর্ষের ছাত্রী আশা মনি।
রোববার বিকালের পরীক্ষায় থানাহাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে একটি কক্ষের দরজার সামনে এক নারীকে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানতে চাইলে তিনি জানান, তার ছেলের বউ আশা মনির পুত্র সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আর পরীক্ষা কক্ষে পরীক্ষা দিচ্ছে নবজাতকের মা।
আশা মনির শাশুড়ি পারুল বেগম জানান, তার ছেলের বউ সন্তানসম্ভবা থাকা অবস্থায় এইচএসসি (বিএমটি) পরীক্ষার ফরম ফিলাপ করেছে। ভালো প্রস্তুতিও নিয়েছিল সে। পরীক্ষার ৪ দিন আগে তার ছেলের বউ পুত্র সন্তান জন্ম দেয়। ছেলের বউয়ের পরীক্ষা দেওয়ার প্রবল ইচ্ছার কারণে বাধ্য হয়ে তিনি নাতিকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন।
কেন্দ্রটির হল সুপার মো. আসাদুজ্জামান আশা জানান, সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ। এইচএসসি (বিএমটি) কেন্দ্রে বিকালের পরীক্ষার সময় হলের বারান্দায় একজন বয়স্ক নারীকে নবজাতক শিশু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে প্রশ্ন করে জানতে পারলাম নবজাতক শিশুটি একজন মেয়ে পরীক্ষার্থীর। অল্প বয়সে সন্তানের মা হলেও পড়ালেখার প্রতি তার আগ্রহের বিষয়টি আমাদেরকে আশান্বিত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ