1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

সেতুর পাশে সতর্কতামূলক সাইনবোর্ড সাঁটানো হয়েছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
মোঃ তাওরাত, বরগুনা প্রতিনিধি:-
বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে ৯ জন নিহতের পর সেতুর পাশে সতর্কতামূলক সাইনবোর্ড সাঁটানো হয়েছে। ভাঙা সেতুতে আবারও যেন কোনো গাড়ি উঠে না পড়ে সেজন্য প্রবেশমুখে পুঁতে দেওয়া হয়েছে পিলার। মঙ্গলবার (২৫ জুন) এ সাইনবোর্ড ও পিলার পুঁতে দিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ।
এছাড়াও আগামী শনিবারের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০ থেকে ২৫টি ঝুঁকিপূর্ণ সেতুতে সাইনবোর্ড ও ব্যারিকেড দেওয়া হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন আমতলী উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন।
এর আগে গত ২১ জুন আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া নামক এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহর মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই উপজেলার পৌর শহরের বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে জিএম সাইফুর রহমান সোহাগের বিয়ে হয়। পরে ২২ জুন দুপুরে বরের বাড়িতে বউ ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনের পক্ষের লোকজন একটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক নিয়ে ওই বউ ভাত অনুষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে বেলা দেড়টার দিকে তক্তাবুনিয়া-হলদিয়াহাট এলাকায় চাওড়া নদীর সেতু পার হওয়ার সময় সেতুটির মাঝের অংশ ভেঙে যায়। এতে মাইক্রোবাস ও ইজিবাইকটি নদীতে পড়ে ডুবে যায়।
এ সময় ইজিবাইকে থাকা যাত্রীরা সাঁতরে নদীর কিনারে উঠলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কনেপক্ষের ৯ জন যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, হালকা যান নির্মাণ প্রকল্পের অধীনে ৮৫ মিটার দৈর্ঘ্যের হলদিয়াহাট সেতুটি নির্মাণের জন্য ২০০৮ সালের ৩১ অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেতুটি নির্মাণের ৫ বছরের মধ্যেই এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এরপর দীর্ঘ ১৬ বছরে সেতুটির আর কোনো সংস্কার কাজ করা হয়নি। তবে ঝুঁকি এড়াতে সেতুর পাশে ঝুঁকিপূর্ণ লেখা একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়ার পাশাপাশি যান চলাচল রোধে সেতুর মুখে গাছ পুঁতে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে সেই গাছ তুলে যান চলাচল অব্যাহত থাকলেও আর কোনো ব্যবস্থা নেয়নি আমতলী উপজেলা প্রকৌশল বিভাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ