1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বনামধন্য  স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি  ব্লাড ইউনিটের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদানকারীদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হয়।
শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি বারডেম, ডি-কার্ড (বিএসএমএমইউ), ২৫০ শয্যা বিশিষ্ট্য জেলা হাসপাতালের চিকিৎসক ও প্রধান উপদেষ্টা, চ্যারিটি ব্লাড ইউনিট ডাঃ মোঃ আব্দুস আমাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তোসিকুল ইসলাম তোসি।
 প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডঃ মোঃ গোলাম রাব্বানী, শিশু পুষ্টি  ও ডায়াবেটিস বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী ডাঃ নাহিদ ইসলাম মুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোদাশ্বের হোসেন সুমন, অর্থী করিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক মোঃ আব্দুর রউফ (মুকুল),  চ্যারিটি  ব্লাড ইউনিটের উপদেষ্টা মোঃ জমশেদ আলী, ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেসের ম্যানেজার অহিদ জামান  ।
 শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা মোঃ ওয়ালিদ হাসান (মাইনুল)। তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ স্লোগানকে সামনে নিয়ে চারিটি ব্লাড ইউনিটে মানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা গত তিন বছরের কার্যক্রম তুলে ধরেন।
বক্তারা জানান যে দেশে হাফ লিটার পানি টাকা দিয়ে কিনতে হয় সে দেশে রক্ত বিনামূল্যে পাওয়া যায়। যা সত্যি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে চ্যারিটি ব্লাড ইউনিট।
বক্তারা আরো বলেন পৃথিবীতে ৪ সেকেন্ড পর পর একজন ব্যক্তির রক্তের প্রয়োজন হয় সে রক্তের চাহিদা গুলো পূরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ৫০% রক্তের চাহিদা পূরণ করে আসছে।
  সকল রক্তযোদ্ধাদের জন্য সকলে মিলে করতালি  দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রোগ্রামে ডোনারদের উদ্বুদ্ধ করতে ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ