1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে এক কচুক্ষেতে মিললো গলাকাটা লাশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১৭ জুন ২০২৪ ইং ০৩:৫৯ পিএম.
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাজু মন্ডল (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রামের কচুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজু উপজেলার মন্ডলটারী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, নিহত রাজু উপজেলার গাগলা বাজারে সার ও কিটনাশকের ব্যবসা করতেন। বিকেলে ব্যবসার উদ্দেশ্য বাজারে যান তিনি। গভীর রাত হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি করেন। এ সময় রাজুর মোবাইল ফোনে কল দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে সকাল ১০টার দিকে রাজুর বাড়ি থেকে কিছু দূরে কচুক্ষেতে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত রাজুর বোন রেহেনা বলেন, ‘আমার ভাইয়ের কোন শত্রু নেই। কে বা কারা রাতে ভাইকে হত্যা করেছে জানি না। আমার ভাইকে যে হত্যা করেছে তার বিচার চাই।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ