1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের চর রাজিবপুরে সরকারি বিতরণকৃত চাল জব্দ

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১৪ জুন ২০২৪ ইং ১২:০১ এএম.
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফ কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের পাঁচটি গুদামসদৃশ দোকানঘর থেকে এই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান এবং ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারি সিলযুক্ত পাটের এবং প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল জব্দ করা হলেও এর পরিমাণ নিশ্চিত করতে পারেননি এই দুই কর্মকর্তা।
জব্দ চালের একটি সিজার লিস্ট এই প্রতিবেদকের হাতে এসেছে। ইউপি সচিব আতাউর রহমান মণ্ডল, ট্যাগ অফিসার আবুল হোসেন এবং মোহনগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য শাহ আলম স্বাক্ষরিত ওই তালিকায় দেখা গেছে, দোকানঘর থেকে জব্দ ১২২ বস্তা চাল পরিষদের স্টোরে স্থানান্তর করা হয়েছে। আরও দুটি দোকানঘরে ১৫৭ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে।
বৃহস্পতিবার পরিষদ চত্বরে চাল বিতরণে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার আবুল হোসেন জানান, পরিষদে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। ট্যাগ অফিসার পরিষদে পৌঁছার আগেই চাল বিতরণ শুরু করে মাসুদ নামে এক যুবক। একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কয়েক বস্তা চাল আটক করেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাজারে অভিযান চালান। এ সময় বাজারের গুদামসদৃশ কয়েকটি দোকানের তালা ভেঙে ভেতর থেকে দুই শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
ট্যাগ অফিসার বলেন, ‘উদ্ধার চাল কিছু সরকারি বস্তায় এবং কিছু প্লাস্টিকের বস্তায় ছিল। সেখান থেকে ১২২ বস্তা চাল উদ্ধার করে পরিষদের স্টোরে নেওয়া হয়েছে। আরও কিছু চালের বস্তা দোকানঘরে সিলগালা করে রাখা হয়েছে। তবে তার পরিমাণ আমার জানা নেই।’
৪নং ওয়ার্ড সদস্য শাহ আলম বলেন, ‘মোট ২৭৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) এবং সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিলে ভিজিএফ কর্মসূচির এসব চাল বিতরণ করেছেন। আজ চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। তার চাচাতো ভাই মাসুদ চাল বিতরণ করছিলেন।’
দোকানঘরে থাকা চাল উদ্ধারে সহায়তা করায় সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু ও তার ভাই রুহুল পরিষদের ভেতর তাকে মারধর করেন বলে অভিযোগ করে এই ইউপি সদস্য বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।’
বিতরণের জন্য বরাদ্দ করা চাল জব্দের বিষয়ে জানতে মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যানের নম্বরে ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে ইউএনও তানভীর আহমেদকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। মামলা হবে। যে বা যারাই জড়িত থাক তাদের আইনের আওতায় আনা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ