1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষকে ২ টাকায় কাপড় দিচ্ছে ‘ফুল’

  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ১২ জুন ২০২৪ ইং ০৫:৩০ পিএম.
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই টাকার বিনিময়ে নতুন কাপড় কেনার সুযোগ করে দিয়েছে জেলাটির স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)। ঈদ সামনে রেখে নিম্ন আয়ের ৩৫ জন ব্যক্তির জন্য দুই টাকার এই হাটের আয়োজন করা হয়।
আজ বুধবার (১২ জুন) দুপুরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে দরিদ্র মায়েদের হাতে নতুন কাপড় তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
হাটে কাপড় কিনতে আসা রহিমা বেগম বলেন, মুই স্বপ্নেও ভাবোং নাই দু টাহায় একখান নয়া শাড়ি পাইম। দুই ঈদ থাকি নয়া কাপড় পেং দোং নাই (পরিনি)। এই ঈদটা ভালে যাইবে বাবা।
আরেকজন বলেন, আমার গর্ভে ৫ মাসের সন্তান। সাধারণ কাপড় পড়লে কষ্ট হয়। হাটে এসে ২ টাকা দিয়া একটা রেডিমেড ম্যাক্সি নিলাম। এখন আরামে পরতে পারবো। ‘ফুল’ সংগঠনকে এবং হামার ইউএনও স্যারকে অনেক ধন্যবাদ।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক কাজ করে আসছে ‘ফুল’ সংগঠনটি। প্রশাসন থেকে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
ফাইট আনটিল লাইট-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ঈদ উৎসবকে রাঙ্গিয়ে দিতে হাসনাবাদ ইউনিয়নের ৩৫ জন দরিদ্র মাকে মাত্র ২ টাকার বিনিময়ে নতুন কাপড় দেয়া হয়েছে। ‘ফুল’ কাউকে ত্রাণ দেয় না। ত্রাণ নেবার মানসিকতা থেকে বের হয়ে আসা এবং নিজের আত্মসম্মান হেয় না করার জন্য নামমাত্র মূল্যে মায়েদের জন্য এমন আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ