1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

মহাসড়ক থেকে নারীর মরদেহ উদ্ধার, মাথায় ‘ধারালো অস্ত্রের’ আঘাত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১০ জুন ২০২৪ ইং ০৪:০১ পিএম.
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী-ঢাকা মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারের সামনের মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করে রৌমারী থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক কসাই এবং তার সহযোগীকে থানায় নেওয়া হয়েছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় কেউ জানেন না। গত দেড় বছর ধরে তিনি বড়াইকান্দি বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। রবিবার দিবাগত রাতের কোনও এক সময় কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। সড়কে তার মরদেহ পড়ে ছিল। মাথার মাঝখানে ‘ধারালো অস্ত্রের’ আঘাত রয়েছে।
এদিকে, ওই নারীর লাশ উদ্ধারের ঘটনায় বড়াইকান্দি বাজারের মাংস বিক্রেতা আমিনুল কসাই (৩৮) ও তার সহযোগী ভ্যানচালক সফিকুলকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
বড়াইকান্দি বাজার এলাকার লোকজন জানায়, রবিবার দিবাগত মধ্যরাতে বাজারের একটি দোকানের বারান্দায় কয়েকজন কসাই মিলে মদ খেয়ে গানবাজনা করছিল। ওই নারী বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। ওই নারীর অস্বাভাবিক মৃত্যুর পেছনে তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ স্থানীয়দের।
স্থানীয়দের সন্দেহের বিষয়টি আমলে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নারীকে ‘হত্যা’ করার আগে তাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কোনও কিছুই নিশ্চিত করে বলতে চাননি পুলিশ সদস্যরা।
খবর পেয়ে রৌমারী সার্কেলের এএসপি মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘সড়কের ওপর মরদেহ পড়ে ছিল। নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সার্বিক বিষয় আমলে নিয়ে ঘটনায় কে বা করা জড়িত তা তদন্ত করছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ