1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের চরে ঘর তুলতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০৯ জুন ২০২৪ ইং ০৮:০০ পিএম.
সম্প্রতি ব্রহ্মপুত্র নদের ভাঙনে মোক্তার আলীর বসতঘর ভেঙে যায়। কুড়িগ্রামের উলিপুরে উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন এক ব্যক্তি।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
নিহত মোক্তার আলী (৪৮) ব্যাপারীপাড়া গ্রামের মনছর আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস‌্য শফিকুল ইসলাম জানান, মোক্তার আলীর সঙ্গে একই গ্রামের খয়বর আলী গংদের জমি নিয়ে বিরোধ চলছিল।
সম্প্রতি ব্রহ্মপুত্র নদের ভাঙনে মোক্তার আলীর বসতঘর ভেঙে যায়। রোববার সকালে তিনি ব্যাপারীপাড়া নতুন চরে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান মোক্তার আলী।
এ সময় খয়বর আলীর ছেলে শফিকুল ইসলাম, হানিফ আলীর ছেলে মোন্তাজ, এনতাজ, নূর ইসলামের ছেলে রবিউল ইসলাম অতর্কিতভাবে মোক্তার আলীর ওপর হামলা করে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মোক্তার আলীর মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, “তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলছে।”
“খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন‌্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ