1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

সংঘবদ্ধ ধর্ষিতার আত্মহত্যা: তদন্ত কমিটি গঠন, বিচার দাবি লিংকনের

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ৪ মে ২০২৪ ইং ০৩:৪৫ পিএম.
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ও বিচার না পেয়ে দম্পতির বিষপান এবং পরে গৃহবধূর মৃত্যুর ঘটনা যথাযথ তদ‌ন্তের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন স্বাধীনতা ও একু‌শে পদকপ্রাপ্ত কু‌ড়িগ্রা‌মের বি‌শিষ্ট আইনজীবী, মানবা‌ধিকার কর্মী এস. এম. আব্রাহাম লিংকন। একই সঙ্গে এ ঘটনায় জ‌ড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রে‌ছেন এ সমাজকর্মী ও আইনজীবী।
এস. এম. আব্রাহাম লিংকন ব‌লেন, ‘একটা ঘটনা ঘ‌টে‌ছে। আমি ম‌নে ক‌রি, পু‌লিশ, সি‌ভিল অ‌্যাড‌মি‌নি‌স্ট্রেশন, মানবা‌ধিকার কর্মী এবং সাংবা‌দিক সক‌লের এটি তদন্ত করা দা‌য়িত্ব। সত‌্য উদঘাটন করা। কাউকে বাঁচা‌নো কিংবা কাউকে মারা আমা‌দের লক্ষ‌্য নয়। আমা‌দের লক্ষ‌্য সত‌্যটা‌কে বের করা। যে দোষী তার বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট আইনি ব‌্যবস্থা নেওয়া।’
সংঘবদ্ধ ধর্ষণের পর স্থানীয়ভা‌বে মীমাংসা ও থানার গেট থে‌কে ফেরত পাঠা‌নো নি‌য়ে স্থানীয় থানা পু‌লি‌শের ভূ‌মিকা প্রস‌ঙ্গে এই সমাজকর্মী ও আইনজীবী ব‌লেন, ‘সেখা‌নে কোনও পু‌লিশ সদস‌্য যদি দো‌ষী থা‌কে নিশ্চয় তার বিরু‌দ্ধেও ব‌্যবস্থা নেওয়ার সু‌যোগ র‌য়ে‌ছে। পু‌লিশ বিভাগ এবং রাষ্ট্র এ ব‌্যবস্থা নি‌তে পারবে। এখা‌নে ব‌্যক্তির দায় প্রশাসন নে‌বে না। সব‌চে‌য়ে বড় কথা, কারও য‌দি অব‌হেলা থা‌কে তা তদন্তে নিশ্চয় বের হ‌য়ে আস‌বে।’
জাতীয় মানবা‌ধিকার ক‌মিশন কর্তৃক ঘটনা তদ‌ন্তের নি‌র্দেশের খবরে সীমান্তকন‌্যা ফেলানী হত‌্যাকাণ্ড নি‌য়ে আইনি সহায়তা দেওয়া এই আইনজীবী ব‌লেন, ‘এটা ভালো দিক যে মানবাধিকার কমিশন বিষয়টিকে ধর্তব্যে নিয়েছে। আমি মনে করি, আলামত নষ্ট হওয়ার আগেই যথাযথ তদন্ত হওয়া উচিত। প্রকৃত সত্য উদঘাটন করে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
কুড়িগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটি:
সংঘবদ্ধ ধর্ষণ ও বিচার না পে‌য়ে বিষপা‌নে গৃহবধূর মৃত‌্যুর ঘটনায় জাতীয় মানবা‌ধিকার ক‌মিশ‌নের আদেশ প্রা‌প্তির পরপরই ঘটনা তদ‌ন্তে তিন সদ‌স্যের ক‌মি‌টি ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মো. বরমান হো‌সেন‌কে প্রধান ক‌রে তদন্ত ক‌মি‌টি করা হ‌য়ে‌ছে। একজন অতিরিক্ত পু‌লিশ সুপার (এএসপি) এবং রা‌জিবপুর উপ‌জেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ক‌মি‌টির সদস‌্য করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি‌কে আগামী ৩০ জুন প্রতি‌বেদন জমা দি‌তে বলা হ‌য়ে‌ছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘মানবাধিকার কমিশনের আদেশের কপি পাওয়ার পর সোমবার (৩ জুন) তদন্ত কমিটি করা হয়ে‌ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ