1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে চুরি যাওয়া লাশ উদ্ধার করলো পুলিশ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ২ জুন ২০২৪ ইং ১২:০১ পিএম.
কুড়িগ্রামের রাজাহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে কবর থেকে চুরি হওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাগরিবের নামাজের পর ওই গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছোট ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরের এক অংশ খোলা অবস্থায় দেখতে পান। মায়ের লাশ চুরির বিষয় নিশ্চিত হয়ে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ জানান।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অনুসন্ধানের এক পর্যায়ে কবরস্থানের অদূরে আবু হোসেন নামে একজনের জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। পরে রাত দেড়টার  দিকে লাশ উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা পুনরায় লাশের জানাজা সম্পন্ন করে ফজরের নামাযের পর যথাস্থানে লাশ দাফন করেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লাশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ