1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

আমাদের ত্রানের দরকার নাই “টেকসই বেড়িবাঁধ চাই”

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
মোঃ তাওরাত, বরগুনা প্রতিনিধি:-
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনায় প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধের দাবি দীর্ঘদিনের। এ দাবিতে শরীরে ‌‌‌‘ত্রাণ চাই না, সাইক্লোন শেল্টার চাই’ লিখে মানববন্ধন করেছেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলের শতাধিক মানুষ।
বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার খাকদোন নদী পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রতিনিয়তই ঝড় জলোচ্ছ্বাসসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হই। আমাদের উপকূলের বাসিন্দাদের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ তৈরি করা অতীব জরুরি। তবে বাঁধ নির্মাণ করা হলেও সেগুলো টেকসইভাবে না করায় প্রতিবছর আমরা প্লাবিত হই। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হই।
তারা আরও বলেন, আমাদের ত্রাণের কোনো প্রয়োজন নেই। টেকসই বেড়িবাঁধ ও মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার চাই। এতে অন্তত প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা নিরাপদে বাঁচার নিশ্চয়তা পাব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর আহম্মেদ সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান মো. রাসেল আকনসহ এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ