1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

র‌্যাবের অভিযানে কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রংপুর র‌্যাব – ১৩ এর অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়িতে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মঙ্গলবার (২৮ মে) সকাল আনুমানিক ৬.২০ মিনিট সময়ে ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন বালারহাট ফুলবাড়ী রোডস্থ বারাইটারী নাওডাঙ্গা  এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ  শীর্ষ মাদক ব্যবসায়ী ফুলবাড়ি থানার খলিশা কোটাল গ্রামের হোসেন আলীর পুত্র মো. বাবুল মিয়া (৩২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
র‌্যাব – ১৩ অধিনায়ক কামরুল হাসান  জানান, মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী তৎপরতার অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর, রংপুর এই উল্লেখযোগ্য সফল অপারেশন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ