1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে পিতা ও ছে‌লের কারাদণ্ড

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কু‌ড়িগ্রাম সদ‌রে মাদক সেব‌নের দা‌য়ে বাবা ও ছে‌লে‌কে কারাদণ্ড ও জ‌রিমানা ক‌রে‌ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। র‌বিবার (২৬ মে) দুপুরে সদ‌রের পৌর এলাকার চামড়ার গোলা নয়াগ্রামে এ অ‌ভিযান চা‌লনো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতর কু‌ড়িগ্রাম কার্যাল‌য়ের প‌রিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
দণ্ডপ্রাপ্তরা হ‌লেন ইসলাম (৫৭) ও তার ছে‌লে হৃদয় খান (২৭)। ইসলাম‌কে চার মা‌সের বিনাশ্রম এবং হৃদয়‌কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ‌দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাবা ছে‌লে উভয়‌কে এক হাজার টাকা ক‌রে জ‌রিমানা ক‌রা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ইসলাম ও তার ছে‌লে হৃদয় মাদকাসক্ত। দীর্ঘদিন ধ‌রে মাদক সেবন ক‌রেন। ইসলাম নিয়‌মিত হেরোইন সেবন ক‌রে বা‌ড়ি‌তে জি‌নিসপত্র ভাঙচুর ক‌রেন। মাদ‌কের টাকা জোগান দি‌তে তি‌নি প‌রিবা‌রের আসবাবপত্র বি‌ক্রিও ক‌রেন। বাবা ছে‌লের মাদকাস‌ক্তির কার‌ণে প‌রিবা‌রে অশা‌ন্তি লে‌গেই থা‌কে। এর আ‌গে দুজনই মাদক মামলায় কারা‌ভোগ ক‌রে‌ছি‌লেন। র‌বিবার বা‌ড়ি‌তে ব‌সে মাদক সেব‌নের অ‌ভি‌যোগ পে‌য়ে অ‌ভিযান চালায় অ‌ধিদফতর। প‌রে ভ্রাম্যমাণ আদাল‌তে সাজা দেওয়া হয়।
অ‌ধিদফতরের প‌রিদর্শক তরুণ কুমার রায় ব‌লেন, ‘কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস‌ফিকুল আলম হা‌লিম ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। সাজাপ্রাপ্ত‌দের মাদকাসক্ত অবস্থায় পাওয়া গে‌ছে। তা‌দের কা‌ছে দশ‌মিক এক গ্রাম গলা‌নো ‌হেরোইন পাওয়া গে‌ছে। সাজা ঘোষণার পর বাবা-ছে‌লে‌কে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ