1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
প্রতীকী ছবি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃতু হয়েছে। মৃত ওই ছাত্রের নাম খাইরুল ইসলাম (১২)। সে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পাগলারহাট বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, আজ শুক্রবার ছেলেটির মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে আসে। দুপুর ১২ টার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে সাতরে পুকুরের ভিতরে গেলে সে পানিতে ডুবে যায়। বন্ধুরা খবর দিলে বাড়ির লোকজন প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর দুপুর ২ টার দিকে পুকুর থেকে খাইরুলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ