1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার শিকার জেলেদের বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
Image loading....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতির প্রতারণায় হয়রানির শিকার হচ্ছে সাধারণ মৎস্যজীবীরা। এর প্রতিবাদে রোববার (১৭ মার্চ) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা গ্রামের ভুক্তভোগী সাধারণ জেলেরা। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা গেটে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষিরোদ চন্দ্র বিশ্বাস, নিয়াশা বিশ্বাস, সন্তোষ চন্দ্র, কামাক্ষা চন্দ্র প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিবাদীরা ফুলবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতির নামে ফুলসাগর লেকটি ইজারা নেয়। এজন্য তারা ২৬ জন সাধারণ জেলেকে সদস্য হিসেবে তালিকাভুক্ত করে কিন্তু এ বিষয়ে আমরা কিছুই জানতাম না। ইজারার টাকা সভাপতি ও সাধারণ সম্পাদক পরিশোধ না করায় ২ মার্চ কুড়িগ্রামের জেলা প্রশাসক ২৬ জন সদস্যের নামে ইজারার টাকা পরিশোধের নোটিশ জারি করে। প্রত্যেক সদস্যকে এক লাখ ৮৭ হাজার টাকা করে দিতে হবে। আমরা গরীব জেলে, ইজারার সুবিধাও পাইনি। আমাদের পক্ষে এ টাকা দেওয়া সম্ভব নয়। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে ভুক্তভোগী জেলেরা ১৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতির নামে সংগঠনটির সভাপতি দক্ষিণ কুটিচন্দ্রখানা গ্রামের ধরনী বিশ্বাস ও সাধারণ সম্পাদক কবিরমামুদ গ্রামের মফিদুল হক ১৪২৯ বাংলা সন মেয়াদে ফুলসাগর লেকটি ইজারা নেন। এজন্য তারা ২৬ জন জেলেকে সদস্য অন্তর্ভুক্ত করে বিষয়টি জানতেন না ওই সদস্যরা। ইজারার টাকা জমা দেয়ার সময় পার হয়ে গেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ইজারার ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করার জন্য ২৬ জন সদস্যের নামে সার্টিফিকেট মামলা দায়ের করে নোটিশ প্রদান করে। নোটিশে ৩০ দিনের মধ্যে টাকা জমা দেয়ার জন্য বলা হয়। নোটিশ পাওয়ার পর দিশেহারা হয়ে পড়ে সাধারণ জেলেরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সভাপতি ও সম্পাদকের সাথে বিষয়টি মীমাংসা চেষ্টা করে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী জেলেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ