1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

বাবার সাইকেল থেকে ছিটকে পড়ল সানজিদা, পিষে দিল ট্রাক

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
ছবি লোড হচ্ছে.....
ছবি: আটককৃত ট্রাক
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে সাইকেলের পেছনে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। হঠাৎ সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরী মেয়ের মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর ওপর মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম সানজিদা (১২)। সে উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচরবালা বাবুরহাট এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শহিদুল ইসলাম তার ১২ বছরের মাদ্রাসাপড়ুয়া মেয়েকে সাইকেলের পেছনে নিয়ে বাড়ি ফিরছিলেন। দুপুর সোয়া ১ টার দিকে সোনাহাট সেতুর স্টিলের অংশের ওপর পৌঁছলে ঝাঁকুনি খেয়ে সাইকেল থেকে ছিটকে পড়ে সানজিদা। পেছন দিক থেকে আসা স্থলবন্দরগামী একটি ট্রাক মেয়েটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) মামুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ