1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে চলন্ত বাইক থেকে দুর্বৃত্তদের হামলা, চিকিৎসক গুরুতর আহত

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে চলন্ত বাইকে দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বকুলতলা রায়ের দিঘির পাড় নামক এলাকায়।
এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের পশ্চিম শিববাড়ি গ্রামের নওয়াব আলীর ছেলে কবিরুল ইসলাম (৩৫) পেশায় একজন পল্লী চিকিৎসক। রোববার বিকেলে তিনি বাড়ি থেকে উলিপুর বাজার আসার পথে বকুলতলা রায়ের দিঘির পাড় নামক এলাকায় পৌঁছালে, পেছন থেকে আসা অপর একটি বাইকে হেলমেট পরা অজ্ঞাতনামা দুই ব্যক্তি আকস্মিকভাবে কবিরুলের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে পল্লী চিকিৎসক কবিরুলের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় রাজ্জাকুল ইসলাম, মোতালেব মিয়া, রাশেদুল ইসলামসহ অনেকেই জানান, পল্লী চিকিৎসকের চলন্ত বাইকে হঠাৎ করেই দুজন অজ্ঞাতনামা ব্যক্তি কোপ মেরে পালিয়ে যান। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা আমরা কেউ জানি না।
তারা আরও বলেন, কবিরুল ইসলামের সঙ্গে কারো কোনো ঝগড়া-বিবাদ নেই বলে আমরা জানি। দিন দুপুরে এ ধরনের ঘটনায় এলাকাবাসী হতবাক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠনো হয়েছে। তার হাতে গভীর ক্ষত হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ