1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভিটাসহ জমি দখলের পাঁয়তারা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটাসহ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট, রামধন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলিমা বেগম (৫০) উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে একই এলাকার আব্দুস ছালাম গংদের সঙ্গে বসতভিটাসহ আবাদি ৩৮ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলে আসছিল। দীর্ঘদিন মামলা চলার পর ২০২২ সালের ১৩ মার্চ মামলায় পক্ষে রায় পান ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। পরে চলতি বছরের গত ২২ জানুয়ারি সিনিয়র সহকারী জজ আদালত উলিপুরে সিভিল কোর্ট কমিশনার বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণ করে প্রকৃত মালিক আলিমা বেগমকে বুঝিয়ে দেন। দখল পাওয়ার পর ৭ শতাংশ জমিতে ঘর নির্মাণ ও ৩১ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করা হয়।
কিন্তু গত ২২ ফেব্রুয়ারি আব্দুস ছালাম গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘর, টিনের সীমানা বেড়া ভাঙচুর ও রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে নতুন করে চারা রোপণ করে জমিগুলো দখল করে। এ সময় তাদের বাধা দিলে আমিলাকে নানা ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযুক্ত আব্দুস ছালাম এ বিষয়ে জানান, ‘আমরা কোন জমি দখল করিনি। আমাদের জমিতে আমরা ধান রোপন করেছি।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ঘটনাটি যেহেতু আদালত অবমাননা করা হয়েছে, এ জন্য অভিযোগকারীকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ