1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে জুয়ার আসর থেকে গ্রেফতার ১৩

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে পৃথক দু’টি অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের বেজির দোলায় অবস্থিত একটি পুকুর পাড়ে টিনের ঝাপড়ির ভিতরে জুয়া খেলা অবস্থায় দূর্গাপুর ইউনিয়নের গোড়াই শ্যামপুর গ্রামের জহুরুল হকের পুত্র মোঃ সাইদুল ইসলাম(৫০), আবুল হোসেনের পুত্র মোঃ মোস্তফা হোসেন(৫০), দূর্গাপুর কুটিরপাড়া গ্রামের ছেরাব উদ্দিনের পুত্র মোঃ রহমত আলী (৪০), দূর্গাপুর বাজারের আবেদ আলীর পুত্র মোঃ গোলজার হোসেন(৪২), ভেলুর খামার গ্রামের আকবর আলীর পুত্র মোঃ শামীম রহমান বাবু (৪২), মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৬), পান্ডুল ইউনিয়নের ছোট দালালীপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মোঃ ফারুক হোসেন (৩৬) ও আব্দুল কাদেরের পুত্র মোঃ মহসিন আলী (৪০)কে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের হানিফ উদ্দিনের বৈদ্যুতিক সেচ পাম্পের ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় ওই ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের আঃ জব্বার আলীর পুত্র মোঃ হানিফ উদ্দিন (৬০), করিম উদ্দিনের পুত্র মোঃ হাছেন আলী (৪৫), আজিম উদ্দিনের পুত্র মোঃ মাইদুল ইসলাম (২৮), আপ্তার আলীর পুত্র মোঃ আব্বাছ আলী (৫২) ও সাতকুড়ারপাড় গ্রামের আঃ রহিমের পুত্র মোঃ এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাতে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ