1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে কাল থেকে পীর সাহেব চরমোনাই এর ইজতেমা

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
কুড়িগ্রামে আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী রংপুর বিভাগের বৃহত্তম ইজতেমা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী রংপুর বিভাগের বৃহত্তম ইজতেমা। জেলা শহরের ধরলা সেতুর পূর্বপাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
এন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবক প্রধান বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মন্ডল বলেন, ‘বৃহস্পতিবার জোহরের নামাজের পর প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (পীর সাহেব চরমোনাই) বয়ানের মাধ্যমে ইজতেমা উদ্বোধন করবেন। রোববার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।’
ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।
ইজতেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, আজ বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুসল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিক্যাল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও ইজতেমা মাঠে সবসময় পুলিশের নজরদারিতে থাকবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ