1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ফের কুয়াশা, শৈত্য প্রবাহের শঙ্কা

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading...
আজ সোমবার সকালে জেলার রাজারহাট উপজেলা কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সকাল ৭ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে চার দিন বিরতির পর ফের মৃদু শৈত্য প্রবাহের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস। আজ সোমবার সকালে জেলার রাজারহাট উপজেলা কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সকাল ৭ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত চারদিন তাপমাত্রা বেশ বাড়লে শীতের প্রভাব কমে যায়। কিন্তু এরপর গতকাল থেকে তাপমাত্রা আবারও কমতে থাকে।
তবে এ তাপমাত্রা দিনে দিনে আরো কমবে বলে জানান তিনি। তিনি বলেন, এ পর্যন্ত তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। কিন্তু রবিবার তা দ্রুত নিম্নগামী হয়ে যায়। ফেব্রুয়ারিতে দুই একটি শৈত্য প্রবাহ মাঝারি কিংবা মৃদু এ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।
এদিকে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ থাকায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির দেয়া চিঠি মতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সে মোতাবেক কুড়িগ্রামের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় ৬ দিন শ্রেণি পাঠদান বন্ধ থাকে। আবারও মৃদু কিংবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিলে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা আসতে পারে বলে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা শঙ্কা প্রকাশ করেন।
গত ২৮ জানুয়ারি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলেও ধীরে ধীরে তা বৃদ্ধি পেলে জেলার মাধ্যমিক স্কুল খুলে দেয়ার নির্দেশ প্রদান করা হয় জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত একটি পত্রে। পরবর্তীতে ২৯ জানুয়ারি থেকে সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে পাঠদান শুরু হয়।
এদিকে, গত দুদিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষকরা বোরো চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন। দিনভর প্রস্তুত করছেন জমি। তুলছেন বোরো বীজ চারা। প্রচণ্ড শৈত্য প্রবাহ ও অতিরিক্ত ঠাণ্ডা এবং ঘন কুয়াশার কারণে চলতি বছরের বোরো আবাদ বিলম্বিত হয়। কিন্তু গত দুদিন তাপমাত্রা বেড়ে গেলে এ জেলার কৃষকরা বোরো আবাদে মনোযোগ দেন। অন্যদিকে, অতিরিক্ত ঠাণ্ডার প্রকোপে আলুর গোড়ায় লেট ব্লাইট বা গোড়া পচন রোগ দেখা দিলেও এ কয়েকদিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি এসেছে কৃষকদের মাঝে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদে বীজের আর কোন সমস্যা হওয়ার কথা নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ