1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কনের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে বরযাত্রীর ২৫ জন হাসপাতালে!

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে...
বরপক্ষের লোকজন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

 

দৈনিক কলম অনলাইনডেস্ক:-

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

অসুস্থদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন শিশু ও ১১ জন নারী। তারা হলেন, তছলিম উদ্দিন, সোহাগ, রাব্বি হাসান, ফাইজা, আয়েশা, শাহ আলম, তানজিলা, তাজনিন, আনাস, নাজিফা, নাছিফা, নুসরাত জাহান, শিউলি, আহানা, সুলতানা রাজিয়া, ছাদিয়া, ফাতেমা, বুট্টু পাটওয়ারী, নুরজাহান, রায়হান, তাছলিমা, রুবি, আনোয়ার, আফরোজা ও আলিফা। তারা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

অসুস্থ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, কেরোয়া গ্রামের বসু পাটওয়ারি বাড়ির মো. মানিকের সঙ্গে ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামের তফাদার বাড়ির মৃত তোফায়েল আহমেদের মেয়ে তারিনের বিয়ে হয়। বরযাত্রী হয়ে ওই নারী-পুরুষ ও শিশুরা সেখানে খাবার খান। সেখান থেকে বাড়ি ফিরেই সবাই অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন সবাই।

বর মো. মানিক সাংবাদিকদের বলেন, দাওয়াতে ৩ শতাধিক মানুষ খেয়েছেন। আমার আত্মীয়-স্বজনরা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কেন এমন হয়েছে বুঝতে পারছি না। অন্যদের এমন হয়েছে কিনা তাও সঠিক জানা নেই।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ২৫ জন রোগী অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে এসেছেন সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়া থেকে ঘটনাটি ঘটেছে। অসুস্থদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এরপর কোনো রোগী এলে অন্য হাসপাতালে রেফার করে দিতে হবে। ঘটনার সঠিক কারণ জানতে হলে খাবার পরীক্ষা করতে পাঠাতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ