1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

বরগুনায় হরিণের মাথা ও মাংস উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে....
উদ্ধারকৃত হরিনের মাংস ও মাথা
বরগুনা প্রতিনিধি:-
বরবরগুনার পাথরঘাটায় জবাই করা হরিণের একটি মাথা ও দুই কেজি মাংসসহ একজনকে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা। মাংস ও মাথা আদালতের আদেশে আজ (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মাটিচাপা দেওয়া হয়েছে এবং আটক মো. ইউনুসকে হাজতে পাঠানো হয়েছে।
আটক চোরাচালানকারী সদর ইউনিয়নের হাজিরখাল এলাকার ইউসুফ আলীর সন্তান।
পাথরঘাটা বন বিভাগে রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, বন বিভাগের টেংড়া এলাকার বন কর্মকর্তা মো. আরিফ হোসেন পূর্বাহ্নে অবগত হয়ে হাজির হয়ে খাল এলাকায় মোটরসাইকেলে হরিণের মাংস ও মাথা নিয়ে যাওয়ার পথে আটক করে ইউনুসকে এবং পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
আদালত তাকে জেলহাজতে পাঠান।
সন্ধ্যা সাড়ে ৬টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের উপস্থিতিতে কেরোসিন মেখে মাটিচাপা দেওয়া হয় হরিণের মাথা ও মাংস।
উল্লেখ্য, তিন দিন আগে হরিণঘাটা সংরক্ষিত বন থেকে কুকুরের ধাওয়া খাওয়া একটি বৃহৎ পুরুষ হরিণকে নিকটস্থ বিষখালী নদী থেকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হরিণটি নদীর পানিতে খাবি খাচ্ছিল।
স্থানীয় কোস্ট গার্ড হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। রেঞ্জ কর্মকতা জানান, বেওয়ারিশ কুকুরের কামড়ে হরিণটি আহত হয়, সেটিকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ